
সময় বহিয়া যায়-নদীর স্রোতের ন্যায়। কবির কথায় বয়স কারোর থেমে থাকে না। তবে সিনেমাপ্রেমীদের বিশ্বাস, বলিউডের নায়ক-নায়িকাদের বয়স নাকি বাড়ে না। কিন্তু বরাবরই একটু অন্যধারায় চলাফেরা করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাই বয়স লুকানোর কোনও চেষ্টাই করলেন না তিনি। ফাদার্স ডে-তেই তাই তাঁকে দেখা গেল মেয়ে ইরার সঙ্গে। পরনে নেভি টি-শার্ট, মাথায় ছোট করে ছাঁটা কাঁচা-পাকা চুল, চোখে চশমা। তবে মুখে আমিরের ট্রেডমার্ক হাসিটাই চিনিয়ে দিচ্ছে বলিউডের একদা চকলেট বয়কে। ছবিতে মনে হচ্ছে যেন বয়সটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আমিরের মেয়ে ইরাও নিজের ইনস্টা পেজে যেন এই কথাটাই বলতে চেয়েছে। ইরা বাবার সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছে, ‘হ্যাপি ফাদার্স ডে! ধন্যবাদ তুমি তোমার মতো হওয়ার জন্য’। বিগত ৩২ বছর ধরেই বলিউডে অভিনয় করছেন আমির। এর ফাঁকে নানান লুকে তাঁকে দেখেছেন সিনেমাপ্রেমী মানুষ। কিন্তু এবার তাঁর চেহারায় বয়েসের ছাপ স্পষ্ট। সেই নিয়ে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। কেউ বললেন, উফ..কী দারুণ ফটো, কেউ লিখেছেন, আমিরকে খুব ভালো লাগছে, সবসময়ই যেমনটা লেগে থাকে। আবার কারোর মতে, সাদা চুলে একদম বাবার মতো লাগছে আমির খানকে।
إرسال تعليق
Thank You for your important feedback