
একটানা কাশি আর জ্বরই করোনার সবথেকে সাধারণ লক্ষণ। বিজ্ঞানী, গবেষকদের এক ব্যাপক সমীক্ষায় জানা গিয়েছে এই তথ্য। অন্য বড় লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, ঘ্রাণ হারানো ও শ্বাসকষ্ট। বিশ্ব স্বাস্থ্যসংস্থার পক্ষ থেকে করোনার যেসব লক্ষণ জানানো হয়েছিল, এই সমীক্ষা তাকেই স্বীকৃতি দিয়েছে। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সমীক্ষা চালিয়েছেন। ব্রিটেন, চিন, আমেরিকা সহ ৯টি দেশের ২৪ হাজার রোগীর ওপর চালানো ১৪৮টি আলাদা সমীক্ষা এক জায়গায় জড়ো ককে তৈরি করা হয়েছে রিপোর্ট। তাতে বলা হয়েছে, একটা বিরাট সংখ্যক রোগীর কোবনও লক্ষণই নেই। যে ২৪,৪১০ জনকে পরীক্ষা করা হয়েছে চাদের ৭৮ ভাগেরই জ্বর ছিল। ৫৭ শতাংশের ছিল কাশি। ৩১ ভাগের ছিল ক্লান্তি। ২৫ শতাংশ ঘ্রাণ হারিয়েছিলেন। শ্বাসকষ্ট ছিল ২৫ শতাংশের।
إرسال تعليق
Thank You for your important feedback