করোনা অতিমারীর জেরে তিন মাস বন্ধ ছিল বীরভূমের তারাপীঠ মন্দিরের দরজা। অবশেষে রথযাত্রার দিন ভোর পাঁচটায় খুলে দেওয়া হল এই ঐতিহ্যবাহী মন্দির। সাতসকালেই মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজোপাঠ। রাজ্য সরকারের ঠিক করে দেওয়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি মেনেই মন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে এখনই কোনও ভক্ত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। দূর থেকেই মা তারার দর্শন সেরে পুজো দিয়ে মন্দির ছাড়তে হবে। এদিন মন্দির খুলতেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা ভাইরাসের জেরে মন্দিরের মূল প্রবেশদ্বারে বসানো হয়েছে স্যানিটাইজেশন মেশিন। এরপর মন্দির কর্তৃপক্ষের কেটে দেওয়া দাগ অনুযায়ী লাইনে দাঁড়াচ্ছেন ভক্তরা। তবে রথের দিন মন্দির খুললেও আজ রথে চাপবেন না মা তারা। করোনা সংক্রমণের আশঙ্কায় অতিরিক্ত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কমিটি। মন্দিরের ভিতরেও একসঙ্গে ১০ জনের বেশি ভক্তকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।
إرسال تعليق
Thank You for your important feedback