লকডাউন শিথিল হতেই কমছে বেকারত্বের হার



লকডাউন শিথিল হতেই কমছে কর্মহীনতার হার। মুম্বইয়ের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানিয়েছে, এখন বেকারত্বের হার ফিরে গিয়েছে লকডাউনের আগের অবস্থায়। এখন তা ৮.৫ শতাংশ। এই হার মার্চের ৮.৭৫ শতাংশ থেকে বেড়ে এপ্রিল -মে মাসে হয়ে গিয়েছিল ২৩.৫ শতাংশ। ৩ মে শেষ হওয়া সপ্তাহে বেকারির হার ছিল ২৭.১ শতাংশ। তারপর জুনের প্রথম তিন সপ্তাহে দ্রুত কমেছে বেকারির হার। শহরে বেকারি কমলেও তা লকডাউনের আগের অবস্থা থেকে বেশি। গ্রামে বেকারত্বের হার ১১.২ শতাংশ। এপ্রিল-মে মাসে তা ছিল ২৫.৮৩ শতাংশ। গ্রামে একশো দিনের কাজের সুযোগ অনেক বাড়ায় কর্মসংস্থান বেড়েছে। কাজ বেড়েছে অন্য গ্রামীণ প্রকল্পেও নিষেধ শিথিল করায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم