
প্রায় তিনমাস ধরে চলা লকডাউনে যখন ধুঁকছে একের পর এক বহুজাতিক সংস্থা। এই পরিস্থিতিতেও পরপর বিদেশি বিনিয়োগ টেনে সংস্থার সম্পদ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এরই ফল পেলেন তিনি। তাঁর সম্পদের মোট পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৫০ কোটি ডলারে। যার ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়লেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স (Bloomberg Billionaires Index)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ার রয়েছে মুকেশের হাতে। সংস্থার মালিকানায় থাকা জিও ডিজিটাল প্ল্যাটফর্মের সাফল্য ই তাঁকে শীর্ষে পৌঁছে দিল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তিনি চিনের বিজনেস জায়ান্ট আলিবাবা সংস্থার মালিক জ্যাক মা-র কাছ থেকে এশিয়ার সেরা ধনীর শিরোপা ছিনিয়ে নিলেন। এর আগে জ্যাক মা-এর কাছেই সেরার শিরোপা হারিয়ে ছিলেন মুকেশ। অপরদিকে ঋণমুক্ত সংস্থা হিসেবে রিলায়েন্সকে ঘোষণার পর গত শুক্রবার সংস্থার শেয়ারের দরও বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেয়ারপ্রতি মূল্য হয়েছে ১ হাজার ৭৩৮ টাকা ৫৯ পয়সা। এর আগেও ফোর্বসের বিবেচনায় মুকেশ টানা ১২ বার ভারতের শীর্ষ ধনী হয়েছেন মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স-এর তথ্য অনুযায়ী শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের বিল গেটস। ফেসবুকের প্রধান মার্ক জুকেরবার্গের অবস্থান তৃতীয় স্থানে।
إرسال تعليق
Thank You for your important feedback