বানিয়ে নিন আলুর স্যান্ডউইচ



আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আলুর স্যান্ডউইচ।
উপকরণঃ আলু ২টি (সিদ্ধ করে চটকে নেওয়া), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো আধ চা চামচ, চাটমশলা ১ চা চামচ, নুন স্বাদমতো, পাউরুটি ৮ টুকরো, টমেটো সস ৪ টেবিল চামচ, পুদিনার সস ৪ টেবিল চামচ, টমেটো ১টি (স্লাইস), গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, পনির প্রয়োজনমতো, মাখন ভাজার জন্য।
প্রস্তুত প্রণালিঃ আলু চটকে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, মরিচ গুঁড়া, চাটমশলা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এক টুকরো পাউরুটি বিছিয়ে টমেটো রস ও পুদিনা সস মাখিয়ে নিন। ১ টেবিল চামচ আলুর মিশ্রণ দিয়ে টমেটোর স্লাইস বসিয়ে দিন। সামান্য গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে পনির কুঁচি দিন। এবার আরেক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে দিন। প্যানে মাখন গরম করে দুই দিক ভেজে নিন। মাঝখান থেকে কেটে গরম গরম পরিবেশন করুন আলুর স্যান্ডউইচ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم