গুয়াহাটি সেন্ট্রাল জেলের ৯৮৪ বন্দির ৪৪ শতাংশই করোনায় আক্রান্ত। এই জেলেই বন্দি রয়েছে কৃষক নেতা অখিল গগৈ এবং ছাত্রনেতা শারজিল ইমাম। দুজনেই নাগরিকত্ব আইনের বিরোধিতা করে গ্রেফতার হয়েছিলেন। তাঁদেরও করোনা ধরা পড়েছে। জেলের বন্দিদের মধ্যে যারা করোনা পজিটিভ তাদের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। জানা গিয়েছে, রাজ্যের ১০টি জেলে ৫৩৫ জন বন্দি করোনায় আক্রান্ত হয়েছে। অসমের ডিজি প্রিজন দশরথ দাস জানিয়েছেন, তার মধ্যে ৪৩৫ জনই গুয়াহাটি সেন্ট্রাল জেলের। গুয়াহাটি জেলে লক্ষণহীন রোগীদের জন্য ২০০ বেডের হাসপাতাল তৈরি করার পর এবার নগাঁওয়ের স্পেশাল জেলেও আলাদা হাসপাতাল তৈরি হচ্ছে। জেলের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে অসমের বিভিন্ন জেল থেকে ৩৭৬ জনকে মুক্তি দেওয়া হচ্ছে। তার ১১১ জনই গুয়াহাটির। গুয়াহাটি জেলের আক্রান্ত ১৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। গুয়াহাটি সেন্ট্রাল জেলে এখন রয়েছে ৯৮৪ বন্দি। এখানে একহাজার বন্দিকে রাখা যেতে পারে। মার্চ থেকে এপর্যন্ত মোট ৬,৮০১ জন বন্দিকে জামিন ও ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে।

إرسال تعليق
Thank You for your important feedback