বার্সেলোনার নতুন জার্সি


নীল-মেরুন দাগগুলিকে আলাদা করেছে হলুদ সরু দাগ। গোলগলা জার্সির গলার দিকেও হলুদ রঙের বর্ডার। বুকের মধ্যে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি, প্রধান পৃষ্ঠপোষক রাকুতেন ও নিজেদের লোগো। ঐতিহ্যবাহী সেই নীল-মেরুন রঙের সমন্বয়। এই হল বার্সেলোনার নতুন জার্সি। নিজেদের ঘরের মাঠে আগামী মরসুমে এই জার্সি পরেই খেলবেন মেসি-সুয়ারেজরা। চলতি মরসুমে চিরাচরিত নীল-মেরুন দাগগুলো নেই জার্সিতে, সে জায়গায় একই রঙের চেকের ডিজাইন হাজির করেছিল নাইকি। এবার জার্সি নিয়ে পরীক্ষানিরীক্ষা না করে তারা ফিরে এসেছে ঐতিহ্যবাহী নীল–মেরুন সোজা দাগে। মঙ্গলবার নতুন এই জার্সি পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন লিওনেল মেসি, ফ্রেঙ্কি ডি ইয়ং, সার্জি রবার্তো, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, আতোয়াঁন গ্রিজমানসহ আরও অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিভিন্ন অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেছে বার্সেলোনা। এ রকম জার্সি পরেই অন্যতম সেরা ২০১০-১১ মরসুমে ঘরের মাঠে খেলত বার্সেলোনা। সেবার ট্রেবল জিতেছিলেন মেসিরা। ঘরে তুলেছিলেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও সুপারকোপার শিরোপা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم