মেয়ের বাড়ি বেড়াতে এসে বহুতল থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধার



সোমবার সাত সকালেই চাঞ্চল্য দমদমের দেবী নিবাস রোডে। এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক আবাসনের নীচে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় আলপনা দাস (৬২) নামে এক বৃদ্ধার। তিনি মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান দমদম থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে ধন্ধে পুলিশ। ওই আবাসনের বাসিন্দাদের দাবি, এদিন সকালে বিকট শব্দ পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখনই দেখতে পান ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ। তিনি মেয়ে জামাইয়ের কাছে কয়েকদিন ধরেই ছিলেন। বৃদ্ধার জামাইয়ের দাবি, এদিন সকালেও তিনি চা বানিয়ে খাইয়েছিলেন তাঁকে। এরপর কিভাবে এমন হল কিছুই বুঝতে পারছেন না। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, নিছক দুর্ঘটনা। তবে তিনি ৬ তলা থেকে কিভাবে পড়ে গেলেন নাকি আত্মহত্যা করলেন সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم