১ আগস্ট থেকে Unlock 3.0, কী খুলবে-কী খুলবে না?


আগেই জানা গিয়েছিল আগস্টেই সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খুলে দেওয়া হতে পারে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আগেই পরামর্শ দিয়েছিল, ১ আগস্ট থেকে ধাপে ধাপে সিনেমা হলগুলি খুলে দেওয়া যেতে পারে। তবে সেই ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে হল মালিকদের। কঠোরভাবে পালন করতে হবে সামাজিক দূরত্ব বিধিও। একইভাবে দুরত্ব বিধি মেনে খুলে দেওয়া যেতে পারে জিম। তবে সুইমিং পুলের ব্যাপারে এখনও সাবধানতা নেওয়া হতে পারে। স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়েও হবে আলোচনা। তবে আনলক তিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনই খোলার সম্ভাবনা কম। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকার অভিভাবকদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক। অপরদিকে স্কুল খোলা নিয়ে অহেতুক তাড়াহুড়ো করতে নারাজ রাজ্যগুলিও। সেক্ষেত্রে স্কুল খোলা নিয়ে এখনই কোনও নির্দেশিকা জারি করার সম্ভবনা কম বলেই জানা যাচ্ছে।

একই মনোভাব লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করা নিয়েই। এই দুই গণপরিবহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায় রাজ্যগুলির ওপরই ছেড়ে ছিল রেলমন্ত্রক। ফলে সংক্রমণের ভয়াবহতা দেখে এখনই লোকাল ট্রেন ও মেট্রো রেল চালু করার ঝুঁকি নিতে নারাজ সংশ্লিষ্ট রাজ্যগুলি। তবে দূরপাল্লার বিভিন্ন স্পেশাল ট্রেন যেরকম চলছে সেগুলি চলবে। প্রয়োজনে আরও কিছু ট্রেন বাড়াতে পারে রেলমন্ত্রক। আনলক ৩.০ পর্যায়ে দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবসও। ফলে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়েও নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم