দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেল। একদিনে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৫,০৭৯ জন, মারা গিয়েছেন ৭৭৯ জন। মোট আক্রান্ত এখন ১৬,৩৮,৮৭১ জন। মোট মৃত ৩৫,৭৪৭ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ১০ লাখ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, দেশে মোট অ্যাক্টিভ কেসের ১.৯ গুণ রোগী সুস্থ হচ্ছেন। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২.২১ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখেরও বেশি। নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা দিনে ১০ লাখে নিয়ে যাওয়া হবে। মহারাষ্ট্রে এখন বিশ্বে সাত নম্বরে থাকা পেরুর থেকেও বেশি মানুষ করোনায় আক্রান্ত। দিল্লিতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.১ শতাংশ। অন্যদিকে, এদিনই বিশ্ব স্বাস্থ্যসংস্থা আগের অবস্থান থেকে সরে এসে জানিয়েছে, অল্পবয়েসী যুবকরাও করোনাভাইরাসে আক্রান্ত, এমনকী, মারাও যেতে পারেন। তাদেরও সবরকম সতর্কতা নিতে হবে।

إرسال تعليق
Thank You for your important feedback