
এবার আর বিদেশি নয়, দেশীয় এক তরুণ কোচের ওপরই ভরসা রাখলেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে দল এখনও আইএসএল না আইলিগ খেলবে সেটা ঠিক হয়নি। এরমধ্যেই সকলের অলক্ষ্যেই সোশাল মিডিয়ায় দলের নতুন কোচের নাম ঘোষণা করে দিল লাল-হলুদ কর্তারা। গোয়ার তরুণ কোচ ফ্রান্সিসকো ব্রুটো দ্য কোস্টা (Francisco Bruto Da Costa ) আগামী মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব পেলেন। তবে তিনিই হেডকোচ কিনা সেটা স্পষ্ট করেননি লাল-হলুদ কর্তারা। সূত্রের খবর, ক্লাব লাইসেন্সিংয়ের জন্য কোচের নাম জানানো জরুরি, তাই এত আগেই নতুন কোচের নাম জানিয়ে দিল ইস্টবেঙ্গল। ফ্রান্সিসকো ব্রুটো দ্য কোস্টার বয়স মাত্র ৩৮ বছর। কিন্তু এই বয়েসেই তিনি দেশের কোচিং জগতে যথেষ্ট গুরু দায়িত্ব সামলেছেন। তাঁর ঝুলিতে ফুটবল কোচিংয়ের এএফসি-প্রো লাইসেন্স রয়েছে। তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) যুব দলের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। ভারতের অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলেরও কোচিং করিয়েছেন। আইএসএল ক্লাবের সঙ্গেও কাজ করেছেন ফ্রান্সিসকো, তিনি নর্থ-ইস্ট ইউনাইটেডের সহকারী কোচ ছিলেন। কোচ হিসেবে ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি ফ্রান্সিসকো ব্রুটো দ্য কোস্টা। তিনি জানিয়ে দিয়েছেন, ইস্টবেঙ্গল একটা বিরাট ঐতিহ্যশালী ক্লাব। এই ক্লাবে যুক্ত হতে পেরে আমি গর্বিত, আমি মাঠে আমার সবটা নিংড়ে দিতে চাই।

إرسال تعليق
Thank You for your important feedback