ফ্রান্সে প্রায় খালি স্টেডিয়ামে ফিরল ফুটবল


ফ্রান্সে ফিরল ফুটবল। চারমাস করোনার জন্য বন্ধ ছিল ফরাসি ফুটবল। ফ্রেঞ্চ কাপের ফাইনালে শুক্রবার মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ জের্মেই এবং সাই এতিয়েন। তবে স্টেডিয়ামে ছিল সীমিত সংখ্যার দর্শক। স্টেদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে ঢুতে পেরেছিলেন মাত্র পাঁচ হাজার লোক। তাও সামাজিক দূরত্ব বিধি কঠোরভাবে মেনে। সবারই মুখে ছিল মাস্ক। সাধরাণত এই স্টেডিয়ামে কম করেও আশি হাজার দর্শক আসেন। গ্যালারিতে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। এই প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল খেলা ১৩৫ দিনের লকডাউনের পর শুরু হল। এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট এদুয়ার্দো ফিলিপ্পে বলেছিলেন, ভিড়ঠাসা গ্যালারি নিয়ে ফুটবল সেপ্টেম্বরের আগে শুরু হতে পারবে না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم