সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ৭০ সাংবাদিকের পদত্যাগ


সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির প্রধান সংবাদসংস্থা থেকে একযোগে পদত্যাগ করলেন ৭০ জন সাংবাদিক ও সংবাদকর্মী। তাঁদের অভিযোগ, তাঁদের ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। ওয়েবসাইটের নাম ইনডেক্স। বৃহস্পতিবার তার সম্পাদক জাবোলেস ডালকে বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের মতে, এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে হস্তক্ষেপ এবং ওয়েবসাইটকে চাপে ফেলা চেষ্টা। তাঁরা বুদাপেস্টে সাংবাদিকদের স্বাধীনতার জন্য বিক্ষোভ সমাবেশও করেন। গত দশবছরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান ধীরে ধীরে দেশের স্বাধীন সংবাদমাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে এনেছেন। সাংবাদিক স্বাধীনতা সূচকে হাঙ্গেরি ১৮০টি দেশের মধ্যে ৮৯ তম স্থানে। গতমাসেই বরখাস্ত সম্পাদক জাবোলেস ডাল বলেছিলেন, ইনডেক্স ওয়েবসাইটে বাইরের চাপ বাড়ছে। তার ফলে সাংবাদিকদের কাজ অনিশ্চিত হয়ে পড়ছে। তাঁকে কাজে ফেরত না নেওয়ায় তিন প্রধান সম্পাদক সহ ৭০ জনেরও বেশি সাংবাদিক, সংবাদকর্মী ইস্তফা দিয়েছেন। ওয়েবসাইটের বোর্ডের সভাপতি বোদোলাই উল্টে বলেছেন, সম্পাদকই বরং নিউডরুনের গোলমাল থামাতে পারছিলেন না। উল্লেখ্য, অরবানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ওয়েবসাইটের অর্ধেক শেয়ার কিনেছেন। তিনি টিভি২ রেডিও এবং ওয়েবসাইট ওরিগোকে সরকারের সমর্থক করে তুলেছেন। ২০১৬ সালে প্রধঝান বামপন্থী সংবাদপত্র প্রকাশনা বন্ধ কের দিয়েছে। ২০১৪ সালে সরকারপন্থী হয়ে উঠেছে ওরিগো সাইট।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم