এবার জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেল কাশ্মীরী জাফরান। ফলে বিশ্ব মানচিত্রে আলাদা জায়গা করে নিল জাফরান। কাশ্মীর উপত্যকার জন্য জাফরানকে জিআই রেজিস্ট্রেশন দিয়েছে কেন্দ্র। এবছর জাফরানের ফলনের কেন্দ্রবিন্দু কাশ্মীরের পাম্পোরে বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। এজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল মিশন অন স্যাফ্রন। কেন্দ্র এজন্য ৪১১ কোটি টাকা বরাদ্দ করেছে। তাতে ৩,৭১৫ হেক্টর জমিকে জাফরান চাষের জন্য উপযোগী করা হচ্ছে। জিআই তকমার ফলে জাফরানে ভেজাল মেশানো বন্ধ হবে। ভেজাল জাফরানে লাভ বেশি। কাশ্মীরী জাফরান একমাত্র এখানেই ১৬০০ মিটার উচ্চতায় ফলন হয়। তাছাড়া, লম্বা ও মোটা, প্রাকৃতিক ঘন লাল রং, দারুণ গন্ধ, তেতো স্বাদ ও রাসায়নিক মিশ্রণ ছাড়াই তৈরি জাফরান বিশ্বে অতুলনীয়। জিআই তকমার ফলে রফতানির বাজারে কাশ্মীরী জাফরান চাষিদের বেশি দাম এনে দেবে।

إرسال تعليق
Thank You for your important feedback