ফের ১৪ দিনের আংশিক লকডাউন মধ্যমগ্রামে


সংক্রমণ কমার লক্ষণ নেই, তাই ফের লকডাউনের পথে হাঁটল মধ্যমগ্রাম পুরসভা। তবে এটা সামগ্রিক নয়, আংশিক লকডাউন হবে বলে জানিয়েছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান। ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার থেকে পুরসভার ২৮টি ওয়ার্ডে দুপুর ১ টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত লকডাউন থাকবে। অর্থাৎ দোকানপাট, বাজার সকালেই বসবে। বেলা ১২টার মধ্যে দোকান বা বাজার বন্ধ করে দিতে হবে। ওই সময়ের মধ্যে অটো ও টোটো চলাচল নিয়ন্ত্রিত করবে পুলিশ। পাশাপাশি পুরসভা ও প্রশাসনের লোকজনও নজরদারি চালাবে যান চলাচল ও কনটেনমেন্ট জোনগুলিতে। আগামী ১৪ দিন এই ব্যবস্থা জারি থাকবে মধ্যমগ্রাম পুরসভা অঞ্চলে। পুর এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুর কর্তারা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم