প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল


মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন প্রয়াত হয়েছেন। মঙ্গলবার লখনউয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮৫ বছর। ১১ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তাঁর জায়গায় উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে তাঁর দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষ নেতারা। অটলবিহারী বাজপেয়ীর ভাবশিষ্য লালজি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। সাসংদ হিসেবে জিতেছিলেন চারবার। তিনি উত্তরপ্রদেশের মন্ত্রীও ছিলেন। ছিলেন বিহারের রাজ্যপালও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم