বিতর্ক যেন পিছুই ছাড়ছে না লিওনেল মেসির। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ আবারও শুরু হওয়ার পর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের ব্যাপারে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে স্পেনে। খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতেই নিষেধ করা হয়েছে। কিন্তু মেসি তার মধ্যেই স্ত্রী আন্তোলিনা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে ইবিজায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে প্রমোদতরীতে বসে কিংবা জেট স্কি নিয়ে সমুদ্রে তাঁর ঘুরে বেড়ানোর ছবি প্রকাশিত হয়েছে স্পেনের বিভিন্ন গণমাধ্যমে। সমালোচনাও হচ্ছে। কেবল মেসিই নন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজও। লা লিগা হাত ছাড়া হওয়ার যন্ত্রণা ভুলতেই কি মেসিদের এই প্রমোদ ভ্রমণ? আর কিছু দিন পরেই চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ম্যাচ বার্সার। প্রথম পর্বে ঘরের মাঠেই বার্সেলোনাকে আটকে দিয়েছিল ইতালির ক্লাবটি। মেসি সে ম্যাচে ছিলেন নাপোলি কোচ জেনারো গাত্তুসোর রণকৌশলের কাছে হেরে গিয়েছেন। আগামী ৮ আগস্ট ন্যু ক্যাম্পে এই ম্যাচের আগে খেলোয়াড়দের ফুরফুরে মেজাজে দেখতেই তাদের ছুটি দিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। করোনায় জেরবার ছিল স্পেন। এপর্যন্ত ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। মৃতের সংখ্যা ২৮ হাজারেরও বেশি। এখন প্রকোপ অনেকটাই কমলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের ব্যাপারে কড়াকড়ি আছে গোটা স্পেনজুড়েই।

إرسال تعليق
Thank You for your important feedback