একজন ব্যক্তি দিনে গড়ে ৬ হাজারের বেশি চিন্তা করে। এসব চিন্তার কিছু থাকে পরিকল্পিত, কিছু থাকে হঠাৎ আসা সিদ্ধান্ত, আবার কিছু থাকে একেবারেই আকাশকুসুম কল্পনা। এসব চিন্তার মধ্যে ভালো-মন্দ দুই রকমই থাকে। কিছু চিন্তা মানুষ সঙ্গে সঙ্গেই ভুলে যায়। আবার কিছুসংখ্যক ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে টিঁকে থাকে। গবেষকরা একটি নতুন পদ্ধতি ডিজাইন করেছেন যা একটি চিন্তার শুরু এবং শেষ পর্যায়কে নির্দেশ করতে পারে। এভাবে মানুষের মাথায় রোজ গড়ে কত চিন্তা ঢুকে পড়ে তা গোনা যেতে পারে। গবেষকরা দিনের মুহূর্তগুলোকে আলাদা করেছেন। কেউ যখন একক চিন্তায় মনোনিবেশ করে, সেই অবস্থাকে চিন্তার কীট হিসেবে বর্ণনা করা হয়েছে। একটি কীট যেমন নির্দিষ্ট সময়ে তার কিছু কাজ করে, মানুষের মস্তিষ্কের চিন্তার কীটও ঠিক তেমনই গভীর মনোযোগে অথবা অবচেতন মনে চিন্তা করে। তাদের মতে, চিন্তার ধারা এবং গভীরতা প্রত্যেক মানুষের জন্য একরকম নয়। এটি তাদের ব্যক্তিত্বের এবং সামাজিক অবস্থার ওপর খানিকটা নির্ভর করে। সেই অনুযায়ী চিন্তাও পরিবর্তন হয়। কানাডার কগনিটিভ নিউরোসায়েন্স রিসার্চ চেয়ার জর্ডান পপপেনক বলেন, এটি অত্যন্ত জটিল পদ্ধতি এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও গবেষণা হবে।

إرسال تعليق
Thank You for your important feedback