করোনায় সুস্থ হওয়ার হার অন্য দেশের তুলনায় ভারতে অনেক বেশি। এভাবেই
দেশবাসীকে তাঁর মন কি বাত অনুষ্ঠানে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। তাঁর দাবি, লাখ লাখ মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। তেব কোরনার থাবা
এখনও আলগা হয়নি। বহু এলাকায় তা দ্রুত ছড়াচ্ছে। তাই সতর্ক থাকতে হবে
সবাইকে। এদিনের ভাষণে তিনি কার্গিল শহিদদের কথা উল্লেখ করেন। রবিবারই ছিল
২১ তম কার্গিল বিজয় দিবস। তিনি বলেন, ১৯৯৯ সালে বিশ্ব ভারতের সাহস ও শক্তির
প্রমাণ পেয়েছে। পাকিস্তানের নিন্দা করে তিনি বলেন, তারা বারতের সীমান্তকে
সম্মান করতে জানে না। ভারত প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক চায়। কিন্তু
পাকিস্তান তা চায় না। তারা বিনা কারণেই শত্রুতা চায়। ভারতের জমি দখল করতে
এবং নিজেদের দেশের ভিতরের সংঘাত থেকে নজর ঘোরাতে পাকিস্তান কার্গিলে ভুল
পদক্ষেপ করেছিল। তাঁর কথায়, সেসময় অটলবিহারী বাজপেয়ির লালকেল্লার বক্তৃতা
এখনও কানে বাজে।
إرسال تعليق
Thank You for your important feedback