বিধায়কের মৃত্যুতে ধৃত নিলয়কে তোলা হল আদালতে


হেমতাবাদ বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু মামলায় ধৃত নিলয় সিংহকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করল সিআইডি। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সিআইডি। অভিযুক্ত আরও একজন এখনও ফেরার। ১৪ হেফাজতে নেবার জন্য আদালতে আবেদন করেছে সিআইডি। গত সোমবার রায়গঞ্জ থানার বালিয়া মোড়ে এক মোবাইলের দোকানের সামনের বারান্দায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়। বিধায়কের চাঁদিমা রায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন। বিধায়কের জামার পকেট থেকে একটি সুসাইড নোট উদ্ধার করে পুলিশ। মৃত্যুর জন্য নিলয় সিংহ এবং মামুদ আলিকে দায়ী করেছেন বিধায়ক। বিধায়কের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য রাজ্য সরকার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয়। অভিযুক্ত নিলয় সিংহকে মালদা থেকে গ্রেপ্তার করে সি আই ডি র হাতে তুলে দেয় মালদা পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা শুরু করেছে। নিলয় ইংরেজবাজারের মকদমপুর এলাকার এক বহুতল আবাসনে থাকেন। তাঁর স্ত্রী ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। মেয়ে ছাত্রী। ঘটনায় আরেক অভিযুক্ত মাবুদ আলি মালদারই চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা। এর আগে দু’বার গ্রেফতার হয় মাবুদ। জেলও খেটেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم