অবশেষে রাজস্থান বিধানসভার অধিবেশন বসছে ১৪ আগস্ট। তিনবার রাজ্য মন্ত্রিসভার প্রস্তাব ফেরানোর পর রাজ্যপাল কলরাজ মিশ্র বুধবার এই মর্মে নির্দেশ দিয়েছেন। তবে করোনার পরিপ্রেক্ষিতে সবরকম স্বাস্থবিধি মেনে চলারও নির্দেশ দেন তিনি। এরপরই বৃহস্পতিবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসছে একটি বেসরকারি হোটেলে। বিধানসভা ডাকার জন্য চারবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। ফচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ বিধায়কের বিরুদ্ধে স্পিকার সি পি যোশি সদস্যপদ খারিজের নোটিশ জারি করার পর মামলা গড়িয়েছে আদালতে। পাইলটকে উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে। কংগ্রসের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি রাজস্থানে ঘোড়া কেনাবেচায় নেমে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

إرسال تعليق
Thank You for your important feedback