হাইকোর্টেও আপাতত স্বস্তি পাইলটের


সুপ্রিম কোর্টের পর রাজস্থান হাইকোর্টেও স্বস্তি পেলেন শচিন পাইলট। শুক্রবার হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে, আপাতত পাইলটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। স্পিকার তাঁকে এবং তাঁর অনুগামী আরও ১৮ জন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলেন স্পিকার সি পি যোশি। সেই নোটিশকেই চ্যালেঞ্জ করে পাইলটের করা মামলার শুনানি ছিল এদিন। মামলার রায় দেওয়ার কথা ছিল এদিনই। তবে শেষ মুহূর্তে কেন্দ্রেকেও মামলার বাদী করতে আর্জি জানিয়েছেন পাইলট। সেজন্য রায়দান পিছিয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল, গণতন্ত্রে বিক্ষোভের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। এরইমধ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলত বিধানসভার শক্তিপরীক্ষার তোড়জোড় করছেন। তিনি এদিন রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখাও করেছেন। তাঁর দাবি, কংগ্রেসের গরিষ্ঠতা রয়েছে। তবে পাইলট অনুগামীরা মামলায় জিতলে খানিকটা চাপে পড়ে যাবেন গেহলত। হারলে জয় মসৃণ হবে। এখন ২০০ বিধায়কের মধ্যে ১০১ জনের সমর্থন রয়েছে কংগ্রেসের। বিরোধীদের হাতে বিজেপির ৭২ বিধায়ক ও পাইলটের টিম সহ ৯৭ জন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم