সুশান্তের রাঁধুনিকে জেরা করল বিহার পুলিশ


সুশান্ত সিং রাজপুতের রাঁধুনিকে জেরা করল বিহার পুলিশ। ১৪ জুন সকালে বলিউড অভিনেতার আত্মহত্যার সময় তিনি তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। বারবার ধাক্কা দেওয়া, ফোন করার পরও সাড়া না পেয়ে এই রাঁধুনিই চাবিওয়ালাকে ডাকার জন্য নিরাপত্তাকর্মীকে খবর দিয়েছিলেন। সুশান্ত মামলায় আরও কয়েকজনকে বৃহস্পতিবার জেরা করা হবে। বুধবার সুশান্তের বোন মিতু সিংয়ের বয়ান রেকর্ড করেছে পাটনা পুলিশ। মুম্বইয়ের ভারসোভার একটি বাড়িতে এই জেরা চলে। গত ২৮ জুলাই পাটনার রাজীবনগর থানায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআউআর দায়ের করেন সুশান্তের বাবা। তাতে অভিযোগ করা হয়েছে, রিয়া সুশান্তের থেকে টাকা নিয়েছেন এবং তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। তাঁকে তাঁর পরিবার থেকেও সরিয়ে আনতে চেয়েছিলেন রিয়া, করা হয়েছে এমন অভিযোগও। তারই তদন্তে পাটনা পুলিশের চার অফিসার মঙ্গলবার মুম্বই গিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم