সুশান্ত তদন্তে ডাক পড়ল মহেশ ভাটের


 
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে এবার জেরার জন্য ডাক পড়ল পরিচালক মহেশ ভাটের। আগামী দু-একদিনের মধ্যেই তাঁর বয়ান নথিবদ্ধ করা হবে। রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমমন্ত্রী অনিল দেশমুখ এই কথা জানিয়েছেন। মহেশস ভাট ছাড়াও প্রযোজক-পরিচালক করণ জোহারের ম্যানেজারকেও ডাকা হবে। ডাকা হবে করণকেও। পেশাগত রেষারেষি, মানসিক অবসাদই সুশান্তকে আত্মহত্যার পথে নিয়ে গিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সমন পাঠানো হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও। সুশান্তের আত্মহত্যার পরই কঙ্গনা বলিউডে গ্যাং ও স্বজনপোষণের অভিযোগে সোচ্চার হয়েছিলেন। তিনি এখন মানালিতে রয়েছেন। এপর্যন্ত এই মামলায় ৩৭ জনের বয়ান রেকর্ড করেছে। তাদের মধ্যে আছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী, যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া, চিত্র সমালোচক আদিত্য চোপড়া। গত ১৪ জুলাই মুম্বইয়ের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم