রিয়ার ফ্লাইট, হোটেলের খরচ দিতেন সুশান্ত, শুরু ইডির তদন্ত


বান্ধবী রিয়া চক্রবর্তীর ফ্লাইট ও হোটেলের খরচ দিতেন সুশান্ত সিং রাজপুত। শুধু তাই নয়, রিয়ার ভাই শৌভিকের খরচ দিতেন বলিউড অভিনেতা। সুশান্তের অ্যাকাউন্টের নমিনি ছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা সিং। সুশান্তের বাবার দাবি, তাঁর ছেলের অ্যাউন্ট থেকে রিয়া ১৫ কোটি টাকা সরিয়েছেন এমন কিছু অ্যাকাউন্টেযার সঙ্গে সুশান্তের কোনও যোগই ছিল না। । সুশান্তের ডাক্তার কেশরী চাওড়া বলেছেন, ২০১৯ সালের নভেম্বর থেকে সুশান্তকে তিনি চিকিৎসা করছেন। তবে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে সুশান্ত নিয়মিত ওষুধ খেতেন না। ঠিকমতো খাচ্ছিলেনও না। তিনি তাঁর পরামর্শও শুনছিলেন না। অন্যদিকে, রিয়া চক্রবর্তী শুক্রবার বলেছেন, বিচারব্যবস্থার প্রতি তাঁর যথেষ্ট আস্থা রয়েছে। সত্যিটা অবশ্যই সামনে আসবে।
অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় টাকা পাচারের অভিযোগ দায়ের রল এনফোর্সমেন্ট ডিরেকটরেট, ইডি সুশান্তের বাবার করা এফআইআরের ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছে। তাতে বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তকে আর্থিকভাবে শোষণ করেছেন এবং আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ইডি বিহার পুলিসের কাছ থেকে এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছে। ইডি দেখবে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেউ টাকা সরিয়েছে কিনা এবং তা নিয়ে অবৈধ সম্পত্তি বানিয়েছে কিনা তা দেখা হবে। ১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকেই সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। মহারাষ্ট্র সরকার সিবিআই তদন্তের দাবি খারিজ করলেও বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি বলেছেন, সিবিআই তদন্ত ছাড়া সত্য উদঘাটন হবে না। তিনি মুম্বই পুলিশের অসহযোগিতার অভিযোগও করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم