রাজস্থান বিধানসভার অধিবেশন সম্ভবত বুধবার


মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সরকারের গরিষ্ঠতা প্রমাণ করতে রাজস্থান বিধানসভার অধিবেশন সম্ভবত বসছে বুধবার, ২২ জুলাই। এমনই জানিয়েছে একটি সংবাদসংস্থা। অবশ্য এটা অনেকটাই নির্ভর করছে শচিন পাইলট ও ১৮ জন বিধায়কের সদস্যপদ খারিজের নোটিশ মামলা কোনদিকে গড়ায় তার উপরে। মঙ্গলবার বিকেলে এই মামলার রায় দিতে পারে আদালত। এদিকে, শনিবারই ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করেছেন গেহলত। রাজভবনসূত্রে সূত্রে বলা হয়েছে, এই বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ২০০ সদস্যের বিধানসভায় কংগ্রসের হাতে ১০৭টি আসন। তার মধ্যে ১৯ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে স্পিকার সি পি যোশির তরফে। এরই পাশাপাশি সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার তিনটি অডিও রেকর্ড নিয়ে তদন্তে গঠিত হয়েছে রাজস্থান পুলিশের ৮ সদস্যের বিশেষ তদন্ত দল। ইতিমধ্যেই সঞ্জয় শর্মা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হরিয়ানার মানেসরের রিসর্ট থেকে শচিন ও তাঁর অনুগামীরা কোথায় গিয়েছেন, তা এখনও জানা যায়নি। শনিবার তাঁদের সেখানে দেখা যায়নি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم