
তোলাবাজির জেরে গ্রেফতার হলেন শাসকদলের তিন নেতা। ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তোলাবাজির অভিযোগেই ওই তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দোলগোবিন্দ পরামানিক, তিনি তৃণমূলের উলিয়াড়া অঞ্চল সভাপতি। উত্তম মাঝি, তিনি উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান এবং গনেশ মুখোপাধ্যায় তিনি প্রাক্তন অঞ্চল সভাপতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতিমতো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে রসিদ ছাপিয়ে স্থানীয় এক গ্যাস ডিলারের কাছ থেকে টাকা দাবি করেন তাঁরা। ওই গ্যাস ডিলার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই শুক্রবার ওই তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের শুক্রবারই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৪ জুলাই তাদের ফের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় মুখে কুলুপ এটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
إرسال تعليق
Thank You for your important feedback