করোনায় আক্রান্ত তৃণমূলের দুই বিধায়ক

করোনায় আক্রান্ত হলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি সোশাল মিডিয়ায় নিজের সংক্রমণের কথা জানিয়েছেন। জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন উদয়ন। করোনা সন্দেহে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাটানো হয়। মঙ্গলবারই নমুনা পরীক্ষার রিপোর্ট এলে জানা গিয়েছে, তিনি করোনায় আক্রান্ত। রাতে তিনি সোশাল মিডিয়ায় জানান, তিনি করোনা পজিটিভ। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন হুগলি জেলার জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ তাঁর পুরো পরিবার। বুধবার কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান, জাঙ্গিপাড়ার বিধায়ক তথা কানাইপুর এলাকার বাসিন্দা স্নেহাশিস চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন বিধায়কের স্ত্রী,পুত্র,শশুর,শাশুড়ি,দেহরক্ষী সহ গাড়ির চালক। পঞ্চায়েতের পক্ষ থেকে বুধবার বিধায়কের বাড়ি সানিটাইজ করা হয়। গতকাল জাঙ্গিপাড়ার বিধায়ক তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে চণ্ডীতলার সভাতেও ছিলেন। সেই সভায় তৃণমূল সাংসদ,বিধায়ক সহ জেলা সভাপতিও উপস্থিত ছিলেন। তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসায় চিন্তা বাড়লো তৃণমূল দলের অন্দরেই।

উল্লেখ্য, কোচবিহারের পুরপ্রশাসক ভূষণ সিংহও করোনায় আক্রান্ত হয়েছেন। যুব তৃণমূলের জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণও আক্রান্ত। তিনিও। এতে উদ্বেগ ছড়িয়েছে শাসক দলের কর্মীদের মধ্যেও। নেতারা কয়েকদিন দলের নানা কর্মসূচিতে ছিলেন। তৃণমূলের দলের জেলা কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় হোম আইসোলেশনে রয়েছেন। এরই পাশাপাশি বিজেপির নানা কর্মসূচি নিয়েও আতঙ্ক বিরোধী শিবিরেও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم