
করোনা ভাইরাস সংক্রমণে গোটা বিশ্বই ত্রস্ত। এই পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য লকডাউন শিথিল করে দিয়েছে বহু দেশই। তবুও কর্মক্ষত্র কতটা সুরক্ষিত সেটা নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। লকডাউনে গোটা বিশ্বেই বিভিন্ন বহুজাতিক সংস্থা নতুন এক অধ্যায় শুরু করেছিল। সেটা হল ঘরে বসেই কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’। অফিস-কাছারি খুলে যাওয়ায় সেটা এখন প্রায় বন্ধ। কিন্তু করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। উল্টে দিন দিন স্বাস্থ্যকর্মীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল (Google)। সংস্থার প্রধান সুন্দর পিচাই সম্প্রতি গুগলের সমস্ত কর্মী-আধিকারিকদের এক ইমেল করে জানিয়েছেন প্রয়োজনে তাঁরা আগামী বছরের জুন পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে পারেন। তিনি ওই ইমেলে আরও লিখেছেন, কর্মীরা যাতে আগামী দিনের প্ল্যান করে রাখতে পারেন তাই সংস্থা তাঁদের ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ বৃদ্ধি করছে। অর্থাৎ ২০২১ সালের জুন মাস পর্যন্ত গুগলের কর্মী-আধিকারিকরা চাইলে বাড়িতে বসেই কাজ করতে পারেন। তবে যাদের অফিসে আসার সেরকম প্রয়োজন নেই তাঁরাই এই সুযোগ নিতে পারবেন বলে গুগল সূত্রে জানা গিয়েছে। গুগলের ভারতীয় শাখার কর্মীরাও এই সুযোগ পাবেন। সূত্রের খবর, গুগলে বিশ্বব্যাপী মোট ২ লাখ কর্মী কাজ করেন। যার মধ্যে ভারতেই কর্মী সংখ্যা ৫,০০০ মতো। এই দেশে বেঙ্গালুরু ও হায়দরাবাদে সংস্থার অফিস রয়েছে। উল্লেখ্য, এর আগে ই-কমার্স সংস্থা আমাজন ও সোশাল মিডিয়া দৈত্য টুইটারও আগামী বছর জানুয়ারি পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback