
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থানের ওভালায় মারা গিয়েছেন একজন। মঙ্গলবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে শহরের বহু এলাকা পুরোপুরি জলমগ্ন। বন্ধ যান চলাচল। এদিন এবং বুধবারের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দিয়েছে তারা। তাদের পূর্বাভাসে মুম্বই, থানে, রত্নগিরি ও রায়গড়ে অতি ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি বৃষ্টি হবে পালধারে। এর জেরে ব্যাহত ট্রেন চলাচল। মধ্য, পশ্চিম এবং হার্বার এলাকায় ট্রেন চলাচল পুরো বন্ধ। কিছু রুটে শাটল লোকাল ট্রেন চালানো হচ্ছে। কান্ডাভেলির ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে প্রবল ধারাপাতে পাহাড়ে ধস নেমেছে। মুম্বই পুরসভার হিসেবে, একদিনে মুম্বইয়ে বৃষ্টি হয়েছে ১৪০.৫ মিমি।
إرسال تعليق
Thank You for your important feedback