লেবাননের রাজধানী বেইরুটে দুটি ভয়ঙ্কর বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ৭৩ জন। আহত ৩৭০০ জন। এই বিস্ফোরণে উড়ে গিয়েছে অনেক বাড়ি, গাড়ি। ভেঙে পড়ে বাড়ির ঝুলবারান্দা। কেঁপে ওঠে মাটি। তবে কোনও ভারতীয় হতাহত হননি বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। লেবাননে প্রায় ৯ হাজার ভারতীয় বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। বেইরুট বন্দরের গুদামে বিশাল বিস্ফোরণে গোটা মধ্য বেইরুট শহরে রীতিমতো ভূকম্প দেখা দেয়। দশ কিলোমিটার দূরের বাড়িঘরের জানলা ভেঙে যায়। বিস্ফোরণের পর আকাশে বহু উঁচুতেও ছিল কমলা ধোঁয়ার পুঞ্জ। শহরের হাসপাতালে জায়গা না থাকায় আহতদের বেইরুটের বাইরের হাসপাতালে নিয়ে নিয়ে যেতে হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিচেন আউন। লেবানন প্রশাসন জানিয়েছে মনে করা হচ্ছে গুদামে মজুত বহুদিনের বিস্ফোরকই এই বিস্ফোরণের পিছনে। ইজরায়েল জানিয়েছে, তাদের সঙ্গে এই বিস্ফোরণের কোনও যোগ নেই।

إرسال تعليق
Thank You for your important feedback