
বুধবারই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে যায়। আর একদিনের মাথায় এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করে দিল সিবিআই। সূত্রের খবর, সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, জোর করে আটকে রাখা, ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের দায়ের করা এফআইআরে। আরও জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সেরা একটি টিমকেই এই তদন্তভার দেওয়া হয়েছে। এই টিমই আগুস্তা-ওয়েস্টল্যান্ড মামলা ও বিজয় মালিয়ার ঋণখেলাপি নিয়ে তদন্ত করেছিল। উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বইয়ের নিজের ফ্ল্যাটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন বলিউডের হার্টথ্রব সুশান্ত সিং রাজপুত। এরপর জলঘোলা শুরু হয় সুশান্তের পরিবারের তরফে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকে। ধীরে ধীরে সমস্ত অভিযোগের তির তাঁর দিকেই চলে আসে। বর্তমানে বেপাত্তা রিয়া, ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ। পরে সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিং পাটনার রাজেন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করলে তদন্ত শুরু করে বিহার পুলিশ। এই নিয়ে রিয়া সুপ্রিম কোর্টে আবেদনও করেন মামলা বিহার থেকে মুম্বইয়ে নিয়ে আসার জন্য। কিন্তু বিহার পুলিশের তদন্তে বাঁধা দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে মুম্বইয়ের একটি বিশেষ লবির বিরুদ্ধে। এই নিয়েও তুমুল বিতর্ক হয়। এরপর বিহারের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন করেন সুশান্তের মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য। কেন্দ্রও সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় মামলা সিবিআইকে দেওয়া হচ্ছে। এরপরই বলিউডের সবচেয়ে রহস্যজনক আত্মহত্যার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।

إرسال تعليق
Thank You for your important feedback