কড়া হাতেই রাজ্যজুড়ে সার্বিক লকডাউন সামলাচ্ছে পুলিশ


শনিবার রাজ্যজুড়ে চলছে চলতি সপ্তাহের দ্বিতীয় লকডাউন। সকাল থেকেই লকডাউন সফল করতে কোমর বেঁধে রাস্তায় নেমেছে পুলিশ-প্রশাসন। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় চলছে পুলিশের কড়া নজরদারি। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং চলছে। বিনা কারণে কেউ রাস্তায় বের হলেই তাঁদের ধরে কেস দেওয়ার পাশাপাশি বাড়ি ফিরিয়ে দিচ্ছে পুলিশ। পাশাপাশি কোনও রাস্তায় বা গলিতে ভিড় দেখলেই লাঠি উচিয়ে তাড়া করতে দেখা গিয়েছে পুলিশকে। ফলে কার্যত শুনশান রাস্তাঘাট। রাস্তায় দেখা মিলছে হাতে গোনা গাড়ি। গাড়ি, বাইক বা সাইকেল নিয়ে যারা রাস্তায় বের হচ্ছেন, তাঁদের থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
Lockdown CN
কাগজপত্র দেখাতে না পারলেই জরিমানা আদায় বা কেস দিচ্ছে পুলিশ। সকাল থেকেই সিএন নিউজের ক্যামেরায় ধরা পড়ছে লকডাউনের এক অন্য চিত্র। করোনা সংক্রমণের শুরুতে রাজ্যে লকডাউনের সময় এই চিত্র দেখা যায়নি। ওই সময় রাস্তায় বেশকিছু গাড়ি বের হতে দেখা গিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী আনলক পর্বে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করতেই কড়া মনোভাব নিতে শুরু করে পুলিশ। লকডাউন উপেক্ষা করে কেউ রাস্তায় বের হলেই কোথাও কান ধরে ওঠবোস করাচ্ছে পুলিশ বা কোথাও লাঠিপেটা করা হচ্ছে। ফলে ভয়েই বাড়ির বাইরে বের হওয়ার সাহস দেখাচ্ছেন না কেউ। ওষুধ ও অত্যাবসকীয় দোকান বাদ দিয়ে বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। বন্ধ রয়েছে রেশন দোকানও। জেলায় জেলায় লকডাউন অমান্য করায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Lockdown CN

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم