বিহারে করোনায় মৃত্যু ১৯ ডাক্তারের!


জাতীয় গড়ের তুলনায় বেশি হারে মৃত্যুর খবর এসেছে বিহারের ডাক্তারদের। শনিবার পর্যন্ত ১৯ জন ডাক্তার মারা গিয়েছেন বিহারে। সংক্রমিত আরও ২৫০ জন। বিহারে ৪.৪২ শতাংশ ডাক্তারের মৃত্যু হয়েছে, জাতীয় গড় যেখানে ০.৫ শতাংশ। বিহারে যে ১৯ জন মারা গিয়েছেন, তাঁদের ৭ জনই বেসরকারি। বিহারের আইএমএ এজন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছে। সেখানে ১৫ দিন কাজের পর ১৫ দিনের কোয়ারেন্টাইনের সুযোগ দেওয়া হয় না ডাক্তারদের। অনেকেই মার্চ থেকে একটানা কাজ করে চলেছেন। অনুমোদিত পদের ৬০ ভাগই খালি। তাঁদের পিপিই দেওয়া হচ্ছে না।

তবে অন্য রাজ্যে ডাক্তাদের মৃত্যুর হার বেশ কমই। মহারাষ্ট্রে ০.১৫ শতাংশ, কর্নাটক ০.৬ শতাংশ, তামিলনাডুতে ০.১ শতাংশ, গুজরাতে ০.৯ শতাংশ, দিল্লিতে ০.৩ শতাংশ এবং অন্ধ্রপ্রদেশে ০.৭ শতাংশ। পশ্চিমবঙ্গে সোমবারই মারা গিয়েছেন চারজন ডাক্তার। এদিকে, একদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন ৫৩,৬০১ জন। মারা গেলেন ৮০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এ নিয়ে দেশে মোট করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২২,৬৮,৬৭৬ জন। মারা গিয়েছেন মোট ৪৫,২৫৭ জন। সুস্থ হয়েছেন ১৫,৮৩,৪৯০ জন। সুস্থতার হার এখন ৬৯.৮০ শতাংশ। মৃত্যুর হার ১.৯৯ শতাংশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم