সংক্রমণের রেকর্ড, মোট আক্রান্ত ২৯ লাখ ছাড়াল


আগের সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২,৫৩৮ জন। আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ছাড়িয়েছে। হয়েছে ২০,২৭,০৭৫ জন। মারা গিয়েছেন ৪১,৫৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থ হয়েছেন ১৩,৭৮,১০৬ জন। সুস্থতার হার ৬৭.৯৮ শতাংশ। আইসিএমআর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মোট ২,২৭,২৪,১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে, এদিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, তিনি ১৭ জুলাই বলেছিলেন সংক্রমিত ১০ লাখ ছাড়িয়েছে। ১০ আগস্টের মধ্যে তা ২০ লাখ ছাড়িয়ে যাবে। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। কিন্তু এখন মোদি সরকারই নিখোঁজ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم