
করোনায় সংক্রমিতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়ে চলেছে সুস্থ হয়ে ওঠার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১,৭০৬ জন। ফলে সুস্থতার হার বুধবার দাঁড়িয়েছে ৬৭.১৯ শতাংশ। মৃত্যুর হারও কমে হয়েছে ২.০৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সংক্রমিতের তুলনায় সুস্থ হওয়ার হার এখন দ্বিগুণেরও বেশি। এখন মোট সংক্রমিতের মধ্যে ১২,৮২,২১৫ জন অ্যাক্টিভ রোগী সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ কেস কমে হয়েছে ৫,৮৬,২১৫ জন। মোট সংক্রমিতের ৩০.৭২ শতাংশ এখন অ্যাক্টিভ।
إرسال تعليق
Thank You for your important feedback