চিনা আগ্রাসনের নথি উধাও সরকারি ওয়েবসাইট থেকে


লোপাট হয়ে গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা আগ্রাসন শিরোনামের নথি। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিরক্ষামন্ত্রকের ওয়েবসাইটে সেটি আর দেখা যাচ্ছে না। তার সঙ্গে সংশ্লিষ্ট লিঙ্কটিও আর কাজ করছে না। মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল মে মাসের গোড়ায় লাদাখে চিনা সেনার অনুপ্রবেশ সংক্রান্ত এই নথি। সাইটে এলএসি-তে চিনা আগ্রাসন, এই শিরোনামে লেখা হয়েছিল, ‘২০২০ সালের ৫ মে থেকে লাদাখের নিয়ন্ত্রণরেখা বিশেষত গালওয়ান উপত্যকায় চিনের হানাদারি বাড়ে। মে মাসের ১৭-১৮ তারিখে চিনারা কংরং নালা, গোগরা এবং প্যাংগং লেকের উত্তর পাড়ে এলএসি অতিক্রম করে। সেই গুরুত্বপূর্ণ তথ্যই হাওয়া হয়ে গেল ওয়েবসাইট থেকে। তাতেই স্বীকার করা হয়েছে চিনা অনুপ্রবেশের কথা। উল্লেখ্য, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, কেউ আমাদের সীমান্ত পেরোয়নি, আমাদের মাটিতে কেউ বসেও নেই। প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা এই কাজ করেননি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم