গোবরের তৈরি ‘করোনা রাখি’


করোনা আবহেই এবার রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে। কিন্তু প্রতিবছরের মতো এবার নেই সেই আড়ম্বর। কারণ সকলেই করোনার হাত থেকে বাঁচার পথ খুঁজতে ব্যস্ত। কিন্তু এরমধ্যেই করোনা রাখি বানিয়ে সকলকে তাঁক লাগিয়ে দিলেন তেলেঙ্গানার হায়দরাবাদের এক ব্যবসায়ী। কী এই করোনা রাখি ? হায়দরাবাদের ওই ব্যবসায়ীর দাবি, ‘গোবর দিয়েই তৈরি হয়েছে এই ইকো ফ্রেন্ডলি রাখি। প্রথম থেকেই তাঁর বিশ্বাস ছিল, এই রাখি সকলের মন কাড়বে। বাস্তবেও তাই হয়েছে’। এই করোনা কালে সব বোন-দিদিরাই চাইছেন ভাইয়ের হাতে এই ইকো ফ্রেন্ডলি করোনা রাখি দেবেন। ফলে বাজারে বিক্রি শুরু হতেই হু হু করে করোনা রাখি শেষ হতে শুরু করে। গোমূত্র ও গোবর নিয়ে সারা দেশেই প্রবল বিতর্ক। কেউ কেউ দাবি করেছেন করোনা রোধে গো-বর্জ্য খুবই কার্যকর। আবার অনেকেই সেটা মানেন না। কিন্তু এই বিতর্কের সুযোগেই গোবর দিয়ে রাখি বানিয়ে করোনা কালেও লক্ষ্ণীলাভ করলেন হায়দরাবাদের এই ব্যবসায়ী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم