
যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই দেশে পালিত হচ্ছে ঈদ। বহু মসজিদে থার্মাল গান দিয়ে পরীক্ষা করার পরই ঢুকতে দেওয়া হচ্ছে নামাজিদের। মাস্ক ছাড়া সবারই প্রবেশ ছিল নিষিদ্ধ। দিল্লির জামা মসজিদে নামাজ পড়তে আসেন অনেকেই। কলকাতার বিভিন্ন মসজিদেও সকাল থেকেই নামাজ পড়া হয় সামাজিক দূরত্ব বিধি মেনেই। প্রকাশ্য নামাজ এবার বন্ধ। মসজিদের ইমামরা এবার বাড়িতেই ঈদ পালন করার আহ্বান জানিয়েছেন। এবার দেশের সর্বত্রই বকর ঈদের সমারোহ হচ্ছে অনেক কম মাত্রায়। ঢাকায় করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে লাখো মানুষ আজহার নামাজ আদায় করেছেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
إرسال تعليق
Thank You for your important feedback