পৃথিবীর অর্ধেক যুবক-যুবতীই উৎকণ্ঠা আর অবসাদে ভুগছেন। আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও-র ‘ইয়ুথ অ্যান্ড কোভিড ইম্প্যাক্ট’ সমীক্ষা বলছে, করোনা পরিস্থিতিতে অনিশ্চিত ভবিষ্যতে তাদের কী হবে তা নিয়েই উদ্বেগে রয়েছেন প্রতি দুজন যুবকযুবতীর একজন। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে তাঁরা মহামারির দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাবের কবলে পড়বেন। করোনা সবারই জীবন তছনছ করে দিয়েছে। গোড়া থেকেই চ্যালেঞ্জের মুখে যুবক-যুবতীরা। ১৮ থেকে ২৯ বছরের মধ্যে যুবকদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। ১১২টি দেশের ১২ হাজার যুবক-যুবতীর মধ্যে এই সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ইন্টারনেট সংযোগ রয়েছে এমন শিক্ষিত যুবকদের মধ্যেই এই প্রবণতা বাড়ছে। ১৭ শতাংশ উদ্বেগ বা অবসাদের শিকার। মানসিক স্থিতি ১৮ থেকে ২৪ বছরের মধ্যে মহিলা ও কমবয়েসীদের মধ্যে সবথেকে কম। যাদের পড়াশোনা বন্ধ বা রোজগার হারিয়েছে, তারাই বেশি অবসন্ন। যাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে তাদের ২২ শতাংশই এর শিকার হচ্ছে। ৩৮ শতাংশ তাদের কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশায়। মহামারি শুরু হওয়ার পর থেকে প্রতি ৬ যুবকের ১ জনের কাজ চলে গিয়েছে। অনলাইন ক্লাসে যেতে পারছেন না, এমন গরিব ছাত্ররা বেশি অবসাদে ভুগছেন। ৫১ ভাগ মনে করছে তাদের পড়াশোনা বিঘ্নিত হবে, ৯ শতাংশ মনে করছে তাদের শিক্ষাজীবন শেষ হয়ে গিয়েছে। কাজ গিয়েছে ১৭ শতাংশ কর্মরত যুবকযুবতীর।

إرسال تعليق
Thank You for your important feedback