হেমতাবাদের বিধায়কের মৃত্যতে গ্রেফতার আরও ১


হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় মালদা থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। তার নাম মামুদ আলি। ওই ব্যক্তিকে গ্রেফতার করে মালদার মোথাবাড়ি থানার পুলিশ। বিধায়কের সুইসাইড নোটে মালদার দুই ব্যক্তির নাম ছিল। তার মধ্যে একজনকে আগেই গ্রেপ্তার করেছে সিআইডি। এবারে গ্রেফতার হলেন মালদার চাঁচোলের বাসিন্দা মামুদ আলি। এর আগে গ্রেফতার হয়েছিলেন নিলয় সিংহ। উল্লেখ্য, বিধায়কের দেহ ১৩ জুলাই ভোর সাড়ে পাঁচটায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। সেই রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে ঝোলার কারণে মৃত্যু হয়েছে। বিধায়কের শরীরে কোথাও কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পুলিশ জানিয়েছিল, বিধায়কের শার্টের পকেটে একটি চিরকুটে দু’জনের ছবি এবং মোবাইল নম্বর রয়েছে। সু্প্রিম কোর্ট এই ঘটনার সিবিআই তদন্তের আর্জি গ্রহণ করে রাজ্য ও কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم