আসল স্যানিটাইজার চিনবেন কী করে ?


করোনার সুযোগে বাজার ছেয়ে গিয়েছে অসংখ্য হ্যান্ড স্যানিটাইজারে। কিন্তু এরমধ্যে বেশিরভাগই নকল। করোনা আবহে এই নকল স্যানিটাইজার বিক্রি করে মুনাফা লুটতে চাইছেন এক ধরণের অসাধু ব্যবসায়ী। কিন্তু আসল স্যানিটাইজার চিনবেন কী করে?
বিশেষজ্ঞদের মতে, যেসব হ্যান্ড স্যানিটাইজারে ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে শুধুমাত্র সেগুলোই এই পরিস্থিতিতে আমাদের হাত জীবাণুমুক্ত করতে সক্ষম। সবকটির গায়েই ৬০-৭০ শতাংশের বেশি অ্যালকোহলের উপস্থিতির দাবি করা হয়েছে। তাহলে আপনি বুঝবেন কিভাবে কোন হ্যান্ড স্যানিটাইজার সবচেয়ে কার্যকর বা নিরাপদ বা খাঁটি!

আসল হ্যান্ড স্যানিটাইজার চেনার ঘরোয়া উপায় জেনে নিন…
১) একটি পাত্রে সামান্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে সেটি শুকানোর চেষ্টা করুন। কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেলে ওই হ্যান্ড স্যানিটাইজার খাঁটি। নকল বা অ্যালকোহলের মাত্রা কম হলে সেটি শুকোতে সময় লাগবে বেশি।

২) টিসু পেপারে কলমের দাগ দিয়ে ওই দাগের উপর কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢালুন। পেনের কালি দ্রুত টিসু পেপারে ছড়িয়ে গেলে বুঝতে হবে ওই স্যানিটাইজারটি নকল বা এতে অ্যালকোহলের মাত্রা অনেক কম। টিস্যু পেপারে কালি ছড়িয়ে না পড়ে সেটি মুহূর্তেই শুকিয়ে গেলে বুঝতে হবে, সেটি অত্যন্ত কার্যকর!

৩) একটি ছোট পাত্রে সামান্য ময়দা নিয়ে তাতে কিছুটা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মাখতে শুরু করুন। ময়দা দলা পাকিয়ে গেলে বুঝতে হবে ওই ওই স্যানিটাইজারটি নকল বা এতে অ্যালকোহলের মাত্রা অনেক কম। খাঁটি স্যানিটাইজারের ক্ষেত্রে এমনটা হবে না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم