ডায়াবেটিস রোগীদের করোনা সংক্রমণ হলে


করোনাভাইরাস ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি রোগসহ অন্যান্য রোগীর জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তাই এসব রোগীর ক্ষেত্রে প্রয়োজন বাড়তি সতর্কতা। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য করোনা রোগীর শরীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ফলে অনেক রোগী মারা যান। করোনায় ডায়াবেটিস রোগীদের অবশ্যই নিজের বিষয়ে যত্নশীল হতে হবে। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস রোগী করোনায় আক্রান্ত হলে সে ক্ষেত্রে কী করণীয় জানুন।
১. করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করাতে হবে। পজিটিভ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘরে থাকুন।
২. আইসোলেশনে থাকার সময়ে চিকিৎসকের পরামর্শ মেনে ডায়াবেটিসের ওষুধ খান।
৩. মাস্ক ব্যবহার, হাত ধোয়া, শারীরিক ও সামাজিক দূরত্বসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলুন।
৪. ডায়াবেটিস রোগীর কিটো-অ্যাসিডোসিস বা ‘DKA’ নামের সমস্যা হলে শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় চিকিৎসকের পরামর্শ নিন।
৫. ধূমপান ও মদ্যপান করবেন না। এসব অভ্যাস রোগের জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে।
৬. প্রচুর পরিমাণে জল খান। কারণ সুগারের ওষুধ খাওয়ার পর জল বেশি পরিমাণে না খেলে সমস্যা দেখা দিতে পারে।
৭. ব্যায়াম করুন ঘরেই। এতে ওজন নিয়ন্ত্রিত থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।
৮. সুগার হঠাৎ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم