কাশ্মীর সীমান্তে শহিদ ভারতীয় জওয়ান


কাশ্মীর সীমান্তে পাক সেনার গুলিতে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান। শনিবার সকালে রজৌরি দুই পক্ষের তুমুল গুলিগোলা বিনিময় হয়। পাকিস্তান অগ্রবর্তী ঘাঁটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করলে জবাব দেয় ভারতীয় সেনা। পাক সেনা নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে সেনার তরফে। এই গুলি বিনিময়ে সিপাই রোহিন কুমার গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। রোহিন হিমাচলপ্রদেশের বাসিন্দা। গত একমাস যাবত সীমান্ত বরাবর বহু এলাকাতেই পাকিস্তান দিনে দুই থেকে তিনবার গুলিগোলা চালাচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم