মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী

 
রবিবার রাতে মধ্য হাড়িয়ার বাসিন্দা বছর আঠাশের মানসিক ভারসাম্যহীন এক যুবতী হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় অনেক খোঁজাখুঁজি করার পর প্রতিবেশী বছর সাতাশের জয় বেরা হঠাৎ বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ফিরে সেই যুবতী পরিবারের সদস্যদের জানিয়েছেন, সন্ধ্যায় যখন তিনি বাড়ি থেকে বেরিয়েছেন তখন মদ্যপ অবস্থায় জয় বেরা তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সোমবার সকালে পরিবারের সদস্যরা হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ অভিযুক্ত জয় বেরাকে সোমবার গভীর রাতে গ্রেফতার করে। পুলিশ সুএে জানা গিয়েছে,অভিযুক্তের একটি চার বছরের সন্তান রয়েছে এবং স্ত্রী অন্তঃসত্ত্বা থাকার জন্য বর্তমানে রয়েছেন বাপের বাড়িতে। তাই বাড়ি ফাঁকা থাকার সুবাদে জয় তার প্রতিবেশী মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে। অন্যদিকে, ইউটিউব ভিডিও বানানোর নাম করে নাবালিকাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী এক ব্যক্তি। ধৃতের নাম গৌরব দাস (৩১)। বাড়ি হাবড়া থানার ফুলতলা দেবুর মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ গৌরব প্রতিবেশী তেরো বছরের এক নাবালিকাকে ইউটিউব ভিডিও বানানো লোভ দেখিয়ে তার বাড়ির পাশেই একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বছর ৩১-এর গৌরব দাসকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক আগে দুটো বিয়ে করেছেন। কিন্তু সাংসারিক ঝামেলার জন্য তার দুই স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم