সিবিআই তদন্ত হলেই বিধায়ক 'খুনের' কথা জানা যাবে, দিলীপ ঘোষ


"হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে। এতে দুষ্কৃতী, পুলিশ এবং তৃণমূল যুক্ত রয়েছে। তিনি আত্মহত্যা করেননি।" বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দাবি করে বলেছেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আশা করছি, সিবিআই তদন্তের নির্দেশ  দেবেন সুপ্রিম কোর্ট।"  সোমবার দেবেন্দ্রনাথ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করেন তিনি।  তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। উল্লেখ্য, গত ১৩ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে বালিয়ামোড় বাজার এলাকায় একটি বন্ধ মোবাইলের দোকানের সামনের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় দেবেন্দ্র নাথ রায়ের।  পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও প্রয়াত বিধায়কের পরিবার ও বিজেপি দল খুনের অভিযোগ তুলে সরব হয়। প্রয়াত বিধায়কের মূর্তির ভিত্তিপ্রস্তর ও স্মরণসভায় যোগ দেন দিলীপবাবু।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم