ঠাসাঠাসি শ্রীনগর জেলে করোনা আক্রান্ত ৩৫ বন্দি


কাশ্মীরের জেলে আর ঠাঁই নেই। তার ওপর এখন করোনা সংক্রমণে ব্যতিব্যস্ত জেল প্রশাসন। শ্রীনগর সেন্ট্রাল জেলের ৩৫ জন বন্দি করোনায় আক্রান্ত। গত আগস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর সেখানকার জেলগুলিতে বন্দির সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। জঙ্গি ছাড়াও তাদের সমর্থকদের প্রচুর সংখ্যায় গ্রেফতার করা হচ্ছে। অনন্তনাগ জেলে ৯ জনেরও বেশি বন্দির করোনা ধরা পড়েছে। সেখানে ৭০ জনের থাকার ব্যবস্থা থাকলেও রয়েছে দেড়শোরও বেশি বন্দি। অনন্তনাগের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী হাসপাতালে করোনা আক্রান্ত বন্দিদের নিয়ে যাওয়া হয়েছিল। তারা এখন সুস্থ। জম্মু কাশ্মীরের জেলগুলিতে বন্দি রাখার ব্যবস্থা রয়েছে ৩,২৩৪ জনের। সেখানে বন্দি রয়েছে ৩,৭০০ জনেরও বেশি। তাদের মধ্যে মহিলা ও বৃদ্ধরাও রয়েছেন। এই অবস্থায় জেলে বন্দিদের আত্নীয়েরা দারুণ উদ্বিগ্ন। মানবাধিকার কর্মীরা বলছেন, জেলগুলিতে গাদাগাদি করা ব্যারাকে রয়েছে ২৫ জন। তবে শ্রীনগরের সেন্ট্রাল জেলের সিনিয়র সুপার রাম কাতোচ দাবি করেছেন, নতুন বন্দিদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, পরীক্ষার পরই পাঠানো হচ্ছে ব্যারাকে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم