
পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় টিভি নিউজ চ্যানেল ‘ডন’। সেটিই নাকি হ্যাক করা হয়েছিল। আর তাতেই কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। সেই সঙ্গে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তাও দেখা যায় টিভি স্ক্রিনে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য হলেও নেটিজেনদের চোখ এড়ায়নি ঘটনাটি। আর ওই কয়েক সেকেন্ডের ক্লিপিংস ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এরপরই শুরু হয়ে যায় রঙ্গরসিকতা। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। তখন ডন নিউজে ডেটোলের একটি বিজ্ঞাপন চলছিল। আচমকা তেরঙা, সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভেসে ওঠে স্ক্রিনে। ডন নিউজ চ্যানেল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়টি মেনে নিয়েছেন। তবে তাঁরা দাবি করেছেন হ্যাক করা হয়েছিল ডন নিউজের সম্প্রচার। এই ঘটনার নেপথ্যে কারা সেটা নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছে ডন নিউজ কর্তৃপক্ষ। তবে কোনও হ্যাকার বা গোষ্ঠী এই ঘটনার দায় নেয়নি এখনও। নেটিজেনদের বক্তব্য, সাধারণত সরকারি ওয়েবসাইট হ্যাক করেন হ্যাকাররা। কোনও টিভি চ্যানেলের সম্প্রচার হ্যাক করার কথা আগে কোনও দিন শোনা যায়নি।
দেখুন সেই ভিডিও….
Pakistan’s most watched Dawn News Channel #hacked:— TEAM BHARAT (@TeamBharat_) August 2, 2020
Playing Indian tricolour and Happy Independence Day to India! 🇮🇳 pic.twitter.com/KLqk8MUs4g
إرسال تعليق
Thank You for your important feedback