
অবশেষে সন্ধি। তাঁর অভিযোগের উপযুক্ত প্রতিকার হবে তেমন আশ্বাস পেয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে ধন্যবাদ জানালেন রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট। সোমবারই তিনি রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর শচিন জানিয়েছেন, তিনি উন্নততর ভারতের জন্য কাজ করবেন। রাজস্থানের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন। রক্ষা করবেন গণতান্ত্রিক ঐতিহ্য। তাঁর ও তাঁর অনুগামী ১৮ বিধায়কের ক্ষোভ নিয়ে কথা বলতে প্রিয়াঙ্কা, কে সি বেণুগোপাল ও আহমেদ প্যাটেলের তিন সদস্যের কমিটির সঙ্গে কথা বলেছেন শচিন। সামাজিক বিধি মেনেই এই বৈঠক হয়েছে দিল্লিতে। এরপরই রাজস্থানে কংগ্রেসের গোলমাল মিটেছে বলে দাবি করা হয়েছে দলের তরফে। এজন্য কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি শচিন ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে ধন্যবাদ জানিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback